সর্বশেষ:

করোনা প্রতিরোধ : চন্দ্রগঞ্জে জুয়েলার্স সমিতির মাস্ক ও সাবান বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস প্রতিরোধে এবং নিরাপদ থাকতে চন্দ্রগঞ্জ জুয়েলার্স সমিতির উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হাত দোয়ার সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় চন্দ্রগঞ্জ বাজারে জুয়েলার্স সমিতির সভাপতি বাবু জয়দেব নাথ ও সাধারণ সম্পাদক সমীর কর্মকার অন্যান্য সদস্যদের নিয়ে বাজারের সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক ও সাবান বিতরণ করেন।

মাস্ক ও সাবান বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গণেশ চন্দ্র কুরী, সমিতির কোষাধ্যক্ষ কাকন চন্দ্র কুরীসহ অন্যান্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930