বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

করোনা : শুধু একটি কারণেই পুরুষরা বেশি ঝুঁকিতে

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে একটি আতঙ্কের নাম। বিশ্বের প্রায় ১৯৯ টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। আর করোনায় বিশ্বের ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট ১৮ হাজারের বেশি মানুষ।

তবে অবাক করা হলেও এটা সত্যি যে, করোনায় নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি।

ভাবছেন, এটা ভুল। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ধূমপান, মদ্যপান এবং দুর্বল স্বাস্থ্যজনিত কারণেই এমনটা ঘটছে। এসব অভ্যাসের কারণেই করোনায় পুরুষদের মৃত্যুঝুঁকিও বেড়েছে।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে এবং মৃত্যুতে প্রথমে রয়েছে ইতালি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৮২০ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫২৪৯ জন। আর সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৯১৭৬ জন।

ইতালির জাতীয় স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএএন জানায়, দেশটিতে করোনায় আক্রান্তের মধ্যে ৬০ ভাগই পুরুষ। আর করোনায় মারা গেছে সে দেশের ৭০ ভাগের বেশি পুরুষ।

এমনকি দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেখানে করোনায় আক্রান্তে এগিয়ে রয়েছে নারীরা, সেখানেও পুরুষের মৃত্যুর হার তুলনামূলক বেশি।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫৪ ভাগই পুরুষ।

গ্লোবাল হেলথ ৫০/৫০-এর সহ-পরিচালক সারা হকস বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।

এর আগে হংকংয়ে সার্স ভাইরাসে পুরুষরা বেশি আক্রান হয়েছেন। মার্সের ক্ষেত্রেও পুরুষদের মৃত্যুর ঝুঁকি বেশি ছিল।

বেশ কিছু গবেষণা বলছে, নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় ভাইরাসে তাদের মৃত্যুর হার কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০