সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিয়ের অনুষ্ঠানে গিয়ে মা-ছেলে করোনা আক্রান্ত!

আকাশবার্তা ডেস্ক :

গাইবান্ধায় আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

তিনি জানান, ওই দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। সম্পর্কে তারা মা ও ছেলে।

সিভিন সার্জন আরো জানান, ১০ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন তারা (মা-ছেলে)। ১৩ মার্চ তারা সাদুল্লাপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। পরবর্তীতে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

এদিকে ১৫ মার্চ সিভিল সার্জনের কার্যালয় থেকে মা-ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সেখানে তাদের ফলাফল পজিটিভ আসে।

সাদুল্লাপুরের ইউএনও নবী নেওয়াজ জানান, ওই বিয়েবাড়িতে উপজেলার আরো পাঁচশ মানুষ অংশ নিয়েছিল। এ কারণে দুইজন শনাক্ত হওয়ার পর পুরো উপজেলা লকডাউন করা হয়।

পরে দুই প্রবাসীর সংস্পর্শে আসা ৮৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের মধ্যেই ওই দুই নারী আক্রান্ত বলে শনাক্ত করে আইইডিসিআর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930