সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হেলিকপ্টারে ঢাকায় নেয়া হচ্ছে আহত নাজিবকে

আকাশবার্তা ডেস্ক :

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান। ওইসময় তিনি হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান পরিচালনা করছিলেন।

এদিকে আহত এসিল্যান্ডকে উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হচ্ছে। গুরুতর আহত অবস্থায় এতদিন তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ঝিকরগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপজেলা সহকারী কমিশনার বা এসিল্যান্ড (ভূমি) ডা. কাজী নাজিব হাসানের নেতৃত্বে অভিযান চলছিল। ওই সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের হাড় ও ক্ল্যাভিকল ভেঙে যায়।

গুরুতর অবস্থায় নাজিবকে যশোরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে আজ বুধবার তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে ঢাকায় সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) এ নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930