রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি ফলাফলে প্রভাব ফেলেছে’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার (০৪ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী কাছে ১০ শিক্ষা বোর্ডের ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পাস করেছে তাদের ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই। আর যারা পাস করতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে ভালো প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা পাস করতে পারো।’

এবার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে এ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েরা সবসময় পরীক্ষায় ভালো ফল করে। ছেলেদের আরও ভালো করতে হবে। আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী। তারা ফেল করবে বিশ্বাস করা যায় না। একটু মনোযোগী হলে তারা ভালো ফল করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা জাতির জন্য অপরিহার্য। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে হলে শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে তার সরকারের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল করেছি। মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যবস্থা করেছি। শিক্ষকদের ট্রেনিং দিয়েছি। বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করেছি। এ সব কারণে দিন দিন শিক্ষাক্ষেত্র এগিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দারিদ্রমুক্ত দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই আমরা শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছি। আমাদের ছেলে-মেয়েরা অত্যান্ত মেধাবী। তারা পরীক্ষায় ফেল করুক তা আমরা চাই না। একটু পড়ালেখা করলেই সবাই পাস করবে। যারা এ বছর পাস করতে পারেনি ধর্য্য না হারিয়ে আগামী বছর ভালভাবে পরীক্ষা দেবে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। তিনি সময়মত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ফলাফল হস্তান্তরের সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০