সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে দুস্থ্য অসহায়দের মাঝে ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

করোনাভাইরাসের কারণে গৃহবন্দি ও কর্মহীন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই খাদ্য সহায়তা বিতরণের মহতি উদ্যোগ নেন। শনিবার বিকেলে ৩নং আমানীলক্ষ্মীপুর ওয়ার্ডে ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা কাজী বাবলু বলেন, দরিদ্র ও অসহায় মানুষের সম্মানের কথা চিন্তা করে প্রত্যেকের নিজ নিজ এলাকায় গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। পুরো সপ্তাহজুড়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, সমাজের প্রত্যেকটি বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে করোনাভাইরাসের মত মহামারীর এই কঠিন সময়ে অসহায় মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মিয়া, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগনেতা শাহপরান শাকিল, ওমর ফারুক আরজুসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930