সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কমলনগরে ৬ জেলের জরিমানা

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার নৌকা।

শনিবার (৪এপ্রিল) রাতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন জেলেদের জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা জেলেরা হলেন- ইউছুফ (৪০), জাহাঙ্গীর (৩৫), রুবেল (১৯), মোক্তার (২২), জাকের হোসেন (২৪) ও আনোয়ার হোসেন (২৫)। তারা উপজেলা ফলকন, কালকিনি ও চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930