বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দক্ষিণখানে মা ও দুই সন্তান হত্যায় বাবার জবানবন্দি

আইন আদালত ডেস্ক :

ঢাকার দক্ষিণখানের একটি বাসা মা ও দুই সন্তান খুনের ঘটনায় করা মামলায় বাবা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান আসামি রাকিব উদ্দিনকে আদালতে হাজির করেন।

রাকিব উদ্দিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দক্ষিণখানের ৮৩৮ নম্বর ‘প্রেম বাগান’ নামক ভবনের চতুর্থ তলার বাসা থেকে মুন্নী বেগম (৩৭) এবং তার দুই সন্তান ফারহান উদ্দিন (১২) ও তিন বছর বয়সী লাইভা ভূঁইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওইদিন সকাল থেকেই ওই বাড়ির প্রতিবেশীরা বাতাসে ভেসে আসা পচা গন্ধ পাচ্ছিলেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো মৃত পশু-পাখি থেকে গন্ধ আসছে। কিন্তু আশপাশে খুঁজেও সেরকম কিছু পাওয়া যায়নি।

এদিকে নিহত মুন্নীর ভাই সোহেল কয়েকদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ওইদিন সকালে মুন্নীর ভাই তাদের খুঁজতে আসেন দক্ষিণখানের ওই বাসায়। এসে ঘরের দরজা বন্ধ পান। পরে বাড়ির মালিকের সঙ্গে পরামর্শ করে চতুর্থ তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন।

তারা দেখতে পান মুন্নী বেগম ও তার মেয়ে লাইভার মরদেহ একটি রুমের বিছানার ওপর পড়ে আছে। আর অন্য একটি কক্ষের মেঝেতে পড়ে আছে ছেলে ফারহান উদ্দিনের মরদেহ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে দক্ষিণখান থানা পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মুন্নীর ভাই সোহেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০