সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন কর্মহীন পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল, ডাল, আলু ও তেল পেয়েছেন কর্মহীন প্রায় একশ’ জন পরিবহন শ্রমিক। বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাজসেবা অধিদফতরের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী ও নেজারত ডেপুটি কালেক্টর বনি আমিন উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে লক্ষ্মীপুর জেলা লকডাউন করায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সমাজসেবা অধিদফতরের অর্থায়নে প্রাথমিকভাবে ৫০০ জন কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। সহায়তাপ্রাপ্যদের তালিকায় রয়েছেন- রিকশাচালক, ভ্যানচালক সিএনজি-অটোরিকশা চালক, পরিবহন শ্রমিক ও দিনমজুর।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, খাদ্য সহায়তা কর্মসূচির প্রথম দিনে জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রায় একশ’ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930