বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

গৃহবন্দী তিশা কোন জিনিসটা দারুণ মিস করছেন?

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার ব্যস্ততম তারকা অভিনেত্রী তানজিন তিশা। প্রাণঘাতী করোনায় এখন ঘরবন্দী হয়ে আছেন তিনি। এক মাস ধরে গৃহবন্দী সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

এই প্রসঙ্গে তিশা বলেন, অনেক দিন ধরেই ঘরে আছি। প্রায় এক মাস। প্রথম দিকে রান্না করে সময় পার করতাম। এখন সেটাও ভালো লাগে না।

আসলে ইদানিং ফেলে আসা শুটিংয়ের ব্যস্ততাকে খুব মিস করছি। করোনার প্রাদুর্ভাবের আগে সকাল থেকে রাত পর্যন্ত অভিনয় নিয়ে ব্যস্ত থাকতাম। এটা ছিল আমাদের প্রতিদিনের রুটিন। সেই দিনগুলো ইদানিং খুব মনে পড়ছে।

শুধু আমিই না, আমরা যারা অভিনয় করি সবাই শুটিংটা বেশ মিস করছি। তবে একটা জিনিস এখন বেশ ভালোভাবে করতে পারছি, যেটা কখনোই পারি না। এখন অনেক সময়, এই সুযোগে পরিবারকে বেশ সময় দিচ্ছি, সঙ্গে আড্ডা আর ঘুম পুষিয়ে নিচ্ছি। বই পড়ছি, মুভি দেখছি এসব করে আপাতত চলছে।

তিশা আরও বলেন, করোনার ভয়াবহতা কেটে গেলে সবার আগে ঢাকা শহরটা ঘুরে দেখবো। মনে হচ্ছে কত কাল এই শহরটাকে দেখি না। যদি বেঁচে উঠতে পারি, প্রথমেই আমি পুরো শহরটা দেখতে চাই।

ভক্তদের উদ্দেশে তানজিন তিশা বলেন, প্রতিটি মানুষের উচিত নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ঘরে থাকা। করোনার এই সময়ে নিজের ও পরিবারের জন্য সবাইকে সচেতন হতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্ন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অযথা বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে সামনে বড় বিপদ আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১