সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নিখোঁজ সাংবাদিক কাজলের বিরুদ্ধে মামলা, নেয়া হচ্ছে আদালতে

আকাশবার্তা ডেস্ক :

নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই মামলায় তাকে এখন আদালতে নেয়া হচ্ছে।

একটি মাইক্রোবাস কাজলকে নিয়ে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর আদালতের উদ্দেশে রওনা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

তিনি বলেন, যেহেতু বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে অনুপ্রবেশের জন্য ১১-সি ধারায় মামলা দায়ের করেছে, তাই তাকে আমরা আদালতে সোপর্দ করার জন্য নিয়ে যাচ্ছি।

সাংবাদিক কাজল থানায় থাকাকালীন কোনো সংবাদকর্মীকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

কাজলের ছেলে মনোরম পলক জানিয়েছেন, তিনি সরাসরি যশোর আদালতে যাচ্ছেন।

এর আগে শনিবার (২ মে) রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করে বিজিবি।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, রাত তিনটার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে একজনকে আমাদের কাছে হস্তান্তর করে।

অবৈধ অনুপ্রবেশের দায়ের তার বিরুদ্ধে বিজিবি লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, শফিকুল রাতে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক শূন্যরেখায় আসেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।

এদিকে ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। ১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক দফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930