সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চাঁদপুরে জেলেদের জালে ৫০০ কেজি ওজনের হাউস মাছ

আকাশবার্তা ডেস্ক :

চাঁদপুরের মেঘনায় জেলেদের ইলিশা জালে বিরল প্রজাতির একটি হাউস মাছ ধরা পড়েছে। শনিবার (২ মে) মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুরের কাছে লক্ষীরচরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) ওজনের এ মাছটি ধরা পড়ে।

বিশালদেহী ও বৃত্তাকার এ মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে ১৫ ফুট আর লেজের দৈর্ঘ্য প্রায় সাত ফুট।

শহরের বড়স্টেশন মাদরাসা রোড এলাকার জেলে মো. আবুল বাশারের ইলিশা জালে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি দেখতে ভিড় করেন উৎসুক অনেক মানুষ।

শহরের বড়স্টেশন মাদ্রাসারোড এলাকার জেলে মো. আবুল বাশার জানান, নদীতে আমার জালে মাছটি ধরা পড়ে। পদ্মা-মেঘনা নদীর লক্ষিরচরে দুপুরে মাছটি আটকা পড়ে। আমরা ৮ জন জেলে মিলে আটকা পড়া মাছটি টেনে নদীর পাড়ে এনেছি। সেখান থেকেই পরবর্তীতে ট্রলারযোগে মাছটি ঘাটে এনে ৪০ হাজার টাকায় বিক্রি করেছি। চাঁদপুর লকডাউন না হলে হয়তো এই মাছটি ১ লাখ টাকায় বিক্রি করতে পারতাম।

স্থানীয় জেলেরা বলেন, একে হাউস, শাপলা পাতা, শাকুশ মাছ বলে বিভিন্ন স্থানে ডাকা হয়।

মাছটি ক্রয়কারী মৎস্য ব্যবসায়ী মুনছুর আহমেদ বন্দুকশি জানান, লকডাউন না হলে মাছটির দাম আরো বেশি পড়তো। নগদ ৪০ হাজার টাকা দামে মাছটি কিনেছি। এখন এটি নারায়ণগঞ্জের আড়তদারের কাছে পিকআপ ভ্যানে করে পাঠিয়ে দিচ্ছি।

মাছ ব্যবসায়ী কালাম গাজী জানান, এসব মাছ বিরল প্রজাতির। এরা সাধারণত নদী ও সাগরের মিলনস্থলে থাকে। বড় বড় নদীতেও কয়েক প্রজাতির এমন মাছ রয়েছে, তবে তা খুবই কম।

তিনি আরো জানান, এই মাছটির বয়স আনুমানিক ৬-৭ বছর। আমরা এটি ১’শ ৩০ টাকা করে প্রতি কেজি বিক্রি করতে চেয়েছিলাম। তবে হাক-ডাকের আগেই একজন এসে এটি ৪০ হাজার টাকায় কিনে নিয়েছেন। এটি পাইকাররা আড়াই’শ থেকে ৩’শ টাকা বা তার বেশি দামে বিক্রি করতে পারে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, মাছটির ইংরেজি নাম স্টিংরে এবং বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। এরা সমুদ্রে বসবাস করে। নৌযান চলাচল বন্ধ থাকা এবং নদী নিরব থাকার কারণে এই সামুদ্রিক মাছটি নদী অঞ্চলে নেমে এসেছে। পাশাপাশি সমুদ্রে বসবাসকারী অন্যান্য মাছও নদীতে আসতে পারে বলে তার ধারণা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930