বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঈদের কেনাকাটায় দোকানে করোনা রোগী, যা ঘটলো

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক আসন্ন ঈদের কেনাকাটা করতে যাওয়ায় একটি দোকান লকডাউন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলার তুষভান্ডার বাজারের যে কাপড়ের দোকানে তিনি গিয়েছিলেন সেটি লকডাউন করা হয়েছে। এ সময় করোনাক্রান্ত ওই যুবককে ঘটনাস্থলে পায়নি প্রশাসন।

শনিবার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে সরেজমিনে উপস্থিত হয়ে ওই দোকান লকডাউন ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।

স্থানীয়রা জানান, গাজীপুর থেকে আসা করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের সংস্পর্শে আদিতমারী উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য আক্রান্ত হয়েছেন। ওই পরিবারে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক যুবক ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে আসেন। সেখানে হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ ওই যুবককে তার এক প্রতিবেশী দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ইউএনও ও পুলিশ ওই দোকানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যান।

পরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুমা ক্লথ স্টোর নামে যে দোকানটিতে ওই যুবক কেনাকাটা করছিলেন সেটি লকডাউন করে দেন ইউএনও রবিউল হাসান। এ সময় ওই দোকানদার ও তার কর্মচারীদের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, কাপড় ব্যবসায়ীসহ তার দোকানের কর্মচারীদের নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তারাও আক্রান্ত হয়েছেন কি না। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত দোকান বন্ধ থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১