সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লোহাগড়া উপজেলা করোনা মুক্ত ঘোষণা, ৬ স্বাস্থ্যকর্মীকে শুভেচ্ছা

আকাশবার্তা ডেস্ক :

নড়াইলের লোহাগড়ায় করোনা মুক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের ছয়জনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। উৎসাহ দিতেই রোববার সকালে এ আয়োজন করা হয়। আক্রান্ত সকলেই এখন করোনা মুক্ত। নতুন কোন করোনা শনাক্ত হওয়া রোগীও নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১০ মে) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান করোনা মুক্ত হওয়ায় ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, ডাক্তার মোঃ খালিদ সাইফুল্লাহ, ডাক্তার নাইমা আলী শান্তা, ডাক্তার মোঃ মুকুল হোসেন (স্যাকমো), মোঃ শরিফুল ইসলাম (ডেন্টাল টেকনোলজিস্ট), মোঃ কবির হোসেন (ইপিআই ভ্যাকসিন পোর্টার) কে করোনামুক্ত ঘোষণা করেন এবং ফুলেল শুভেচ্ছা দেন ।

এছাড়াও করোনায় আক্রান্ত স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের স্বামী রিয়াজ হাওলাদার এবং লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খানকেও করোনামুক্ত ঘোষণা করা হয়।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, লোহাগড়া উপজেলা আপাতত করোনা মুক্ত। ডাক্তার সহ সাধারণ মানুষ যারা পূর্বে করোনায় আক্রান্ত ছিলেন নতুন টেস্টে তারা সকলেই এখন করোনা নেগেটিভ। আবার নতুন আক্রান্ত কোন রোগীও নেই।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, মোঃ খালিদ সাইফুল্লাহ, নাইমা আলী শান্তা, মোঃ মুকুল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ কবির হোসেনের করোনা সন্দেহে নমুনা টেস্টে পাঠালে করোনা পজিটিভ আসে। এর পরে নমুনা টেস্টে পাঠালে ২৬ এপ্রিল রিয়াজ হাওলাদার ও মোজাম খানের করোনা পজিটিভ আসে। এক-দুসপ্তাহ পরে আক্রান্ত ওই ৮ জনের নমুনা টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১০ মে সকলেরই করোনা নেগেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বলেন, কোন ভয় নয়, সচেতন থাকতে হবে। করোনা নিয়ে উৎকণ্ঠিত হবার কিছু নেই। আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। তিনি সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন বলেন, লোহাগড়া বাজারে প্রায় সকল দোকানই খোলা। গাদাগাদি করে মানুষ কেনাকেটা করছে। অথচ এটা আমাদের সকলের জন্যই ঝুঁকি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930