সর্বশেষ:

স্ত্রীকে নিয়ে ঈদ শপিংয়ে করোনা রোগী!

আকাশবার্তা ডেস্ক :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের করোনা আক্রান্ত রোগি হোমকোয়ারেন্টিনে না থেকে স্ত্রীকে নিয়ে সখিপুর বাজারে ঈদ শপিং করতে যায়।

বুধবার (১৩ মে) ঈদ শপিং করতে যাওয়ার পরই রিপোর্ট আসে সে করোনা পজিটিভ। সে এলাকার অনেকের সাথেই মিশেছিল। রিপোর্টের পর পুরো এলাকা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।

২৯ বছর বয়সী ঐ ব্যাক্তি সখিপুরের হামিদ মুন্সি কান্দির বাসিন্দা। গত ৩ মে সে ঢাকা থেকে নিজের গ্রামে এসেছে এবং ৫ মে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, আক্রান্ত ব্যাক্তি সখিপুর বাজারের বিভিন্ন দোকানে অবস্থান করেছিলেন এমন তথ্যের ভিত্তিতে সখিপুর বাজারের এক ফার্মাসিষ্ট, এক কসমেটিক দোকানী ও তাকে বহনকারী এক রিক্সার চালককে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া একটি কাপড় দোকানে সে কাপড় কিনেছিল এমন তথ্য পেয়েছি। কিন্তু দোকানের নাম বলতে না পারায় সে দোকানীকে হোমকোয়ারেন্টিনে রাখা যায়নি।

তিনি বলেন, ঘটনার পর পরই আমরা সেখানে উপস্থিত হয়ে আক্রান্তের বাড়ি লকডাউন করেছি। তার দুই প্রতিবেশীর বাড়ির লোকজনকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রতিবেশীদের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930