সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

আকাশবার্তা ডেস্ক :

শরীয়তপুরে এক পাগলি জন্ম দিল ফুটফুটে কন্যা সন্তান, তবে নেই তার বাবার পরিচয়। গতকাল রাতে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন (পাগলি) এক নারীর (২৫) প্রসব বেদনা ওঠে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

রাত ১১টা ২০ মিনিটে তিনি সেখানে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই মানসিক ভারসাম্যহীন নারী তার নাম চায়না আক্তার বলে জানিয়েছেন। তবে তিনি ঠিকানা বলতে পারছেন না।

এ সম্পর্কে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় জানান, রাত ১০টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার সংলগ্ন নড়িয়া-শরীয়তপুর সদর সড়কে মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারী অসুস্থ হয়ে পড়েছেন বলে মুঠোফোনে স্থানীয়রা তাকে জানান।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ওই নারীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাতৃসদন ক্লিনিকে ভর্তি করান। কিন্তু সেখানে ওই নারীর অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, ওই নারী রাত ১১টা ২০ মিনিটে সদর হাসপাতালে ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দেন। ওই নারী ও তার মেয়ে সুস্থ আছেন। আমরা তাদের সব সময় খোঁজখবর রাখছি। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমেদ খান বলেন, মানসিক ভারসাম্যহীন নারী ও তার মেয়ে সদর হাসপাতালে আমাদের তত্ত্বাবধানে আছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনই সুস্থ আছেন। মেয়ের নাম রাখা হয়েছে সিনথিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930