সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের মান্দারী ও বাঙ্গাখাঁ এলাকায় করোনা উপসর্গ নিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের একজনের নাম জাহিদ হোসেন (১৮) ও অপরজনের নাম ইসমাইল হোসেন সাগর (১৬)। সোমবার বিকেলে (১৮ মে) মান্দারী ইউনিয়নের উত্তর দূর্গাপুর গ্রামে এবং সদরের বাঙ্গাখাঁ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তাদের দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকেই কিশোর জাহিদ লিভারের সমস্যায় অসুস্থ্য ছিল৷ গত ৪/৫ দিন থেকে ওই যুবকের জ্বর, সর্দি ও ডায়রিয়া দেখা দেয়। নিহতের স্বজনরা হাসপাতালে না নিয়ে বাড়িতে রেখেই সাধারণ চিকিৎসা দেয় তাকে। অপরদিকে ইসমাইল হোসেন সাগর গত কয়েকদিন থেকে জ্বরে ভুগছিল। সোমবার অসুস্থ্যতা বেড়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ইফতারের পরই আমি ঘটনাস্থলে যাই। সিভিল সার্জনকে বিষয়টি জানিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ওই কিশোরের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930