সর্বশেষ:
প্রতিকী ছবি।

মাদ্রাসার ভেতরে নিয়ে শিশুকে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

নরসিংদীতে মাদ্রাসার ভেতরে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) সকালে পৌরসভার ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ঘটনা বলে বলে জানিয়েছেন মাধবদী থানার তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ।

তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ করার কথা স্বীকার করেছে এই ছাত্র। ওই ছাত্রের বাড়ি ভগীরথপুরে।

জানা যায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষার্থী ঢাকার মিরপুরে একটি মাদ্রাসায় পড়াশুনা করে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সে নরসিংদীতে নিজ এলাকায় ফিরে আসে।

এসময় ঘটনাস্থলের ওই মাদ্রাসাটির শিক্ষকরা ছুটিতে গেলে তিনদিনের জন্য ওই ছাত্রকে মাদ্রাসা দেখাশোনার জন্য চাবি দিয়ে যান। এই সুযোগেই ওই শিশুকে ধষর্ণ করে সে।

শিশুটির বাবা বলেন, সকাল ৮টার দিকে আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। আমাকে খাবার দিয়ে বাসার দিকে চলে যায়।

এর প্রায় পৌনে এক ঘণ্টা পর আমার মেয়ে যখন আমার কাছে আবার আসে আমি দেখি তার শরীর রক্তে ভেজা। আমি তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে ভয়ে কিছু বলতে পারছিল না।

এর কিছুক্ষণ পর সে জানায়, তাকে একজন টুপিপরা লোক মাদ্রাসার ভেতরে নিয়ে এ অবস্থা করছে। তখন আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

শিশুটি পরিবারের সঙ্গে মাধবদী পৌরসভার ভগীরথপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকে। তার বাবা স্থানীয় একটি বাসায় দারোয়ান হিসেবে কর্মরত আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930