সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীর করমুল্যা থেকে ৯টি চাইনিজ কুড়ালসহ দুই সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক :

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল নোয়াখালীর সুধারাম থানাধীন করমুল্যা বাজারস্থ মেসার্স মোহাম্মদ ট্রেডার্স নামীয় দোকানে অভিযান চালিয়ে ৯টি বিদেশী চাইনিজ কুড়াল উদ্ধার ও দুই সন্ত্রাসীকে আটক করেন। আটককৃতরা হলো- মোঃ হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদ (১৯) ও মোঃ রাশেদ (২০)। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে ই-মেইলে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, মোঃ হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদের বাড়ি সুধারাম থানাধীন শৈল্যাডলি এলাকায় এবং মোঃ রাশেদের বাড়ি একই থানাধীন পশ্চিম এওজবালিয়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সুধারাম থানাধীন বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ইমরান উল্যাহ সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930