সর্বশেষ:

মোবাইলফোন ব্যবহারের খরচ আরো ৫ শতাংশ বাড়ছে

অর্থ বাণিজ্য ডেস্ক :

নতুন অর্থবছরে মোবাইল ফোনের মাধ্যমে কথাবলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়তে যাচ্ছে।

আগে থেকেই মোবাইল ফোন ব্যবহারের ওপর গ্রাহক পর্যায়ে সাড়ে ২৭ শতাংশ ট্যাক্স ছিল।

আগামী বছরের বাজেটে সেটি আরও ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এখন গ্রাহক পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের ট্যাক্স হবে ৩৩ দশমিক ২৫ শতাংশ। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।

বৃহস্পতিবার ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া সব সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছিলেন। যেটি চলতি অর্থ বছরে ১০ শতাংশ আছে।

সম্পূরক শুল্কের পাশাপাশি বর্তমানে গ্রাহকরা ১৫ শতাংশ ভ্যাট এবং আরও এক শতাংশ সারচার্জ দিয়ে আসছে সরকারকে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ মধ্যরাত ১২টা থেকেই কার্যকর হতে পারে নতুন এই ট্যাক্স কাঠামো। ফলে আজ মধ্যরাত ১২টা থেকেই বাড়তে পারে গ্রাহকের খরচ।

নতুন ট্যাক্স কাঠামোতে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করতে তিনি সবমিলে ৭৫ দশমিক শূন্য ৫ টাকার সেবা পেতে পারবেন।

প্রতি বছরই দফায় দফায় টেলিকম সেবার ওপর ট্যাক্স বৃদ্ধিকে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ভিশনের পরিপন্থি বলে মনে করছেন মোবাইল ফোন অপারেটররা।

তারা বলছেন, আগে থেকেই টেলিকম খাতে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ট্যাক্স রয়েছে বাংলাদেশে। এখন এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

নতুন ট্যাক্স কাঠামোতে গ্রাহকের জন্যে গুণগত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও মনে করেন তারা। এদিকে গ্রাহকও নতুন এই ট্যাক্সের বিষয়ে আপত্তি তুলেছেন।

উল্লেখ্য, প্রথমবার মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূরক শুল্ক আরোপ করা হয় ২০১৫-১৬ সালের বাজেটে। তখন ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব হলেও পরে তা ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930