সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

একই রশিতে ফাঁসিতে ঝুললেন স্বামী-স্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ফাঁসিতে ঝুললেন স্বামী-স্ত্রী। সকালে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এই প্রসঙ্গে উপজেলার লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়িতে শয়ন ঘরে সড়ের সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মৃত বিপুল (২৫) চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া এলাকার মৃত সিট কুমারের ছেলে। আর মৃত পারুল (২২) (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

তবে কেন তারা আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930