সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
জান্নাতুল ফিরদাউস

মাত্র ১০ মাসে কুরআনের হাফেজ হলো ৯ বছরের শিশু জান্নাতুল ফিরদাউস

আকাশবার্তা ডেস্ক :

প্রবল মেধা ও মুখস্থ বিদ্যা শক্তির অধিকারিনী জান্নাতুল ফেরদাউস মাত্র ১০ মাস সময়ের মধ্যে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে।

বৈশ্বিক মহামারি করোনার এই সময়ের মাঝে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে হিফজ ক্লাসগুলো ৯ বছর বয়সী জান্নাতুল অত্যন্ত মনোযোগ দিয়ে করায় দ্রুত পবিত্র কুরআনের হাফেজ হতে পেরেছে বলে মনে করেন ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের আরবী শিক্ষা শাখার বিভাগীয় প্রধান মাসুম বিল্লাহ।

জান্নাতুলের শিক্ষক আনোয়ার মাহমুদ বলেন, ওয়েটন ইন্টারন্যাশনাল ভর্তির পর থেকেই জান্নাতুলের মেধার স্বাক্ষর লক্ষ্য করেছেন শিক্ষকরা। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হলেও সে হেফজ শাখায় খুব মনোযোগী শিক্ষার্থী ছিল।

মাসুম বিল্লাহ বলেন, স্কুলে গত দু’বছরে আমাদের ১৮ জন হিফজুল কুরআন শিক্ষার্থী হেফজ শেষ করেছে।  কিন্তু জান্নাতুলের মত এত অল্প বয়সে এত অল্প সময়ে কেউ করতে পারেনি।আল্লাহ নিশ্চয় ওর মধ্যে বিশেষ কোন মেধা দিয়েছেন। আমরা ওর সাফল্যে সত্যিই গর্বিত।

জান্নাতুল ফিরদাউসের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তার বাবা কামাল পাশা একজন গণমাধ্যম কর্মী, তিনি বৈশাখী টিভিতে কর্মরত আছেন। মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী।

জান্নাতুল ফিরদাউসের বাবা কামাল পাশা জানান, ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলে বিনামুল্যে বিদেশি ভাষা শেখানোর সুযোগ রয়েছে। তাই সুযোগটা নিতে মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আররি ভাষা ও কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় মাত্র ১০ মাসে পবিত্র সে কুরআন মুখস্ত করে ফেলে। যার অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে লকডাউনের মাঝে। এজন্য কর্তৃপক্ষের প্রশংসা ও সবার দোয়া কামনা করেন তিনি।

তিনি জানান, জান্নাতুল ফিরদাউস ভবিষ্যতে আর্কিটেক প্রকৌশলি হতে চায়। পাশাপাশি এদেশের নারীদের কুরআনের হাফেজ হতে সহযোগীতা করার ইচ্ছা আছে তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930