সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল রিপন সিংহের বিরুদ্ধে।

এ বিষয়ে ওই কলেজছাত্রী দিনাজপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩নং ধনতলা ইউপি, বগাদিগী (লাহিড়ী) রবিন্দ্রনাথ সিংহের ছেলে পুলিশ কনস্টেবল রিপন সিংহের সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুব পুর গ্রামের এক কলেজছাত্রীর ৫বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

অভিযোগ সূত্রে জানান, প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর থেকে গত ৫ বছরে ওই কলেজছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যান পুলিশ কনস্টেবল রিপন সিংহ। একইসঙ্গে ওই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রিপন সিংহ। এর মধ্যে ২০১৭ সালের ৩ নভেম্বর দিনাজপুর শহরের হোটেল হিমাচলে দৈহিক সম্পর্ক করে। এরপর তার এবং কলেজছাত্রীর আত্মীয়ের বাসায় নিয়ে গিয়েও একাধিকবার দৈহিক সম্পর্ক করা হয়।

এরপর ওই কলেজছাত্রী পুলিশ কনস্টেবলকে বিয়ের কথা বললে তিনি অজুহাতে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষে এতো টাকা দেওয়ার সামর্থ্য নাই।

অভিযোগে আরও জানা যায়, বর্তমানে কলেজছাত্রী তাকে বিয়ের কথা বললে তিনি বিভিন্ন তালবাহানা করেন এবং ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কলেজছাত্রীর বাবা ৪ লাখ টাকা যৌতুক দিয়ে সম্মতি হলেও তা প্রত্যাখ্যান করেন পুলিশ কনস্টেবল রিপন সিংহ।

একইসঙ্গে তিনি ১৭ লাখ টাকা যৌতুক নিয়ে অন্য নারীকে বিবাহ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভুগী ওই কলেজছাত্রী।

এতে উপায় না পেয়ে গত বৃহস্পতিবার (১৮/০৬/২০২০) ওই কলেজছাত্রী দিনাজপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিপন সিংহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা মধুসুধন দত্ত জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করলে সত্যতা জানা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930