শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নমুনা নেন স্ত্রী রিপোর্ট দেন স্বামী, নেই কোনো পিসিআর মেশিন!

আকাশবার্তা ডেস্ক :

বাসা বাড়ি থেকে করোনাভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ করেন স্ত্রী, আর বাড়িতে বসে রিপোর্ট তৈরী করেন স্বামী। নেই কোনো আরটি পিসিআর মেশিন, নেই কোনো টেকনোলজিস্ট। ফলাফল মিলে একদিনেই।

এবার প্রতারক দম্পতিসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, করোনা নিয়ে বেশকিছু অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় প্রথমে আটক হয় হুমায়ুন কবির ও তানজিনা দম্পতি।

এদের মধ্যে হুমায়ুন কবির একসময় জেকেজি হেলথ কেয়ারে কাজ করতেন বলে জানায় পুলিশ।

জেকেজি মূলত ঢাকার বিভিন্ন এলাকায় করোনা পরীক্ষা করার জন্য বাসা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে জমা দিতো। সেই হেলথ কেয়ার থেকে চাকরিচ্যুত হওয়ার পর হুমায়ুন এই প্রতারণা শুরু করে। চাকরি হারালেও জেকেজিতে কাজ করার সুবাধে তার মোবাইল নম্বরে অনেকেই ফোন করে নমুনা সংগ্রহ করার অনুরোধ করতেন।

এই সুযোগকে কাজে লাগিয়ে তার স্ত্রী যিনি পেশায় নার্স, তাকে নিয়েই হুমায়ুন শুরু করে নমুনা পরীক্ষা। তারা মূলত বাসা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে মনগড়া রিপোর্ট দিতেন বলে জানায় পুলিশ।

পরে এই দুজনকে আটকের পর তাদেরকে নিয়ে অভিযান পরিচালনায় আরো ৪ জন পুলিশের হাতে ধরা পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০