সর্বশেষ:

‘স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাট বসবে’

অর্থ বাণিজ্য ডেস্ক :

সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সচিবালয় নিজ কক্ষে অনলাইন সভায় তিনি এ কথা জানান।

সভায়, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। মুসলিমরা এই ঈদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করেন। পশু কোরবানি দেয়া ঈদুল আজহার একটি গরুত্বপূর্ণ অংশ।

ঈদকে সুন্দরভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত জায়গাতে পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। সভায় এ বিষয়ে বিস্তারীত আলোচনা হয়েছে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আমরা সভা করেছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আরও সভা হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930