বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

টাকা কম দিলেই নাম ফাঁস!

আকাশবার্তা ডেস্ক :

লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেছেন তিনি। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর তিন মাস কাজ বন্ধ রেখেছিলেন তিনি। সম্প্রতি আবার তাকে শুটিংয়ে যেতে হচ্ছে।

কিন্তু আছেন পারিশ্রমিকের বিড়ম্বনায়। জুনিয়ার আর্টিস্ট! তাই কম সম্মানী নেয়ার অনুরোধ করেন অনেকেই। জুনিয়র বলে কিন্তু শ্রম কম দিতে হয় না ফারিয়া শাহরিনকে। তাই সিদ্ধান্ত নিয়েছেন, এরপর কেউ ‘কম’ সম্মানী দিতে চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নাম ফাঁস করে দেবেন তিনি।

শুক্রবার (২৬ জুন) শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী।

তিনি জানান, নির্মাতারা শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। সমস্যা একটাই, সারাক্ষণ মাস্ক পরে থাকতে পারছেন না।

তিনি বলেন, ‘চেষ্টা করছি। কিন্তু মাস্ক পরে থাকা কষ্টকর। এছাড়া খেয়াল রাখছি কেউ যেন খুব কাছে না আসে। একদিক দিয়ে বেঁচে গেছি, যে নাটকটার শুটিং করছি, এতে কোনো রোমান্টিক দৃশ্য নেই। এছাড়া ওয়ানটাইম গ্লাসে পানি খাচ্ছি, মেকআপ নিজেই করছি।’

তবে হতাশ হয়ে পড়েন নির্মাতাদের কাছ থেকে ‘কম’ সম্মানীর কথা শুনে। বিরক্ত হয়ে এ নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘এরপর থেকে কেউ কম রেমুনারেশন দেওয়ার কথা বললে তাদের নাম এবং আইডিসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্যাগ দিব।’

ফারিয়া বলেন, ‘পেমেন্ট নিয়ে আমার সঙ্গে এসব অনেক দিন ধরেই হয়, এ নিয়ে আমি বিরক্ত। আমি সব সময় কাজের আগেই বলে নিই। কতিপয় নির্মাতা আছেন, যারা শুটিংয়ের আগে-পরে আবদার করেন বসেন, “কিছু কমায়া রাখো। তোমার সঙ্গে যে আর্টিস্ট, তিনি সিনিয়র। তাকে বড় অঙ্কের পেমেন্ট দিতে হবে।”

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে জনপ্রিয়তা পান। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১