সর্বশেষ:

হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নার্স

বিনোদন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত, অভিনেতা হিরো আলমের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শারমীন আক্তার সাথী নামে এক নার্স সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার জিডি নম্বর ১১৭২।

শনিবার (২৭ জুন) রাতে ওই নারী থানায় জিডি করেন।

এতে তিনি (নারী) অভিযোগ করেছেন, হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে ( সাথী আক্তার) অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান।

আমি বিষয়টি নিয়ে মুখ খুললে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

এ প্রসঙ্গে অভিযোগকারী সাথী জানান, আমি পেশায় একজন নার্স। মাঝেমধ্যে শখে মিডিয়ায় কাজ করি। কাজের কারণে হিরো আলমের সঙ্গে ফেসবুকে যুক্ত হই। এরপর থেকেই তিনি কাজের কথা বলে যৌন উত্তেজক কথা বলে আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, উত্ত্যক্ত করেন।

আমি তার কথায় সায় না দিয়ে বিষয়টি সিনিয়রদের জানাই। এরপরেই বিষয়টি নিয়ে হিরো আলম আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তাই নিরাপত্তার কথা চিন্তা করে আমি থানায় জিডি করি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, মূলত আমাকে হেয় করার জন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে, এছাড়া আর কিছু না। আর আমি কখনো ওই নারীর সাথে কোনো ধরনের চ্যাটিং করিনি। আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে।

এদিকে ২০১৬ সালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অবদানে পরিচিত হয়ে উঠেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ২০১৭ সালে তার অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এরপর ২০১৮ সালে হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে নির্বাচনে অংশ নিয়ে পুনরায় পুনরায় আলোচনায় আসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930