রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

সাবধান : লাইটার থেকে ছড়াচ্ছে করোনা!

লাইফস্টাইল ডেস্ক :

করোনা একটি সংক্রামক রোগ। যা একজন থেকে অন্যজনের শরীরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। এই কারণে স্বাস্থ্য সংস্থা বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুপ্রাণিত করছে।

প্রাণঘাতী এই ভাইরাস নতুন সংক্রমণ শুরু করেছে লাইটার থেকে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের একটি নতুন সংক্রমণ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় লাইটার থেকে করোনা ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সিগারেট জ্বালাতে গিয়ে একই লাইটার ব্যবহার বা বিনিয়ম থেকে নতুন এ সংক্রমণ শুরু হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, মেলবোর্নের একটি হোটেলের স্টাফরা সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন। এরপর সেখানে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়।

রোববার (২৮ জুন) ভিক্টোরিয়ায় নতুন করে ৪৯ জন কোভিড রোগী পাওয়া গেছে, যা গত দুই মাসে সর্বোচ্চ। সিগারেটের লাইটার বিনিয়মকেই এর জন্য সন্দেহ করা হচ্ছে।

অঙ্গরাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, করোনার সংক্রমণ হয়েছে একটি হোটেল থেকে। যেখানে সামাজিক দূরত্ব ছিল ঠিক কিন্তু একটি লাইটার তারা সবাই ব্যবহার করেন।

মেলবোর্নে বেশ কয়েকটি এলাকায় গুচ্ছভাবে করোনা সংক্রমণ হওয়ায় নতুন করে স্টে হোম এবং লকডাউন আরোপ করা নিয়ে স্থানীয় প্রশাসন বিবেচনা করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের কিছু বেশি। এর মধ্যে মারা গেছেন ১০৪ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০