সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পরকীয়ায় আসক্ত স্বামী ডির্ভোস নিতে স্ত্রীকে নির্যাতন

আকাশবার্তা ডেস্ক :

রূপগঞ্জে পরকীয়ায় আসক্ত স্বামী ডির্ভোস নিতে স্ত্রীকে নির্যাতন করায় স্ত্রী সুমী ও সন্ত্রানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নারসিংগল এলাকায়।

থানার অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার নারসিংগল এলাকার মন্নাফ ভূইয়ার ছেলে সামসুল হক (২৬) এর সাথে কয়েক বছর আগে আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের মেয়ে সুমীর (২০) ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে মো. ছাফায়েত মুসা নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। মুসার ১বছর যেতে না যেতেই উক্ত বিবাদী সামসুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এবং কারনে অকারণে ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী সুমীর সাথে ঝগড়া বিবাদসহ মারধর করতে থাকে এবং তাকে দিয়েই ডির্ভোস নিতে চেষ্টা করে।

স্ত্রী সুমী খোঁজ নিয়ে জানতে পারে, তার স্বামী সামসুল অন্যত্র পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলছে। এর ফলে সামছুল ডিভোর্স নিতে তাকে কারনে অকারনে মারধর করে আসছে।

সুমীর বাবা জানান, একাধিকবার এ ঘটনা নিয়ে বিচার শালীশের মাধ্যমে বিষয়টি মিমাংসা করিয়া দেয়া হয়েছিল। আরো জানা যায় বিবাদী স্বেচ্ছায় ডির্ভোস না দিলে অপহরনের পর তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দিয়ে আসছিল।

এ ঘটনায় গত ২৫জুন সুমী ও সন্তান মুসাকে খুঁজে না পেয়ে সুমীর বাবা মোবারক হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসানকে কয়েকবার মোবাইল করেও পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930