সর্বশেষ:

লক্ষ্মীপুরে সরকারি চাল মজুদ সন্দেহে দোকান সিলগালা, মালিক লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নিজাম স্টোর নামে একটি পেঁয়াজ-আলুর আড়ৎ ঘরে সরকারি চাল মজুদ থাকা সন্দেহে দোকান সিলগালা করা হয়েছে। তবে অভিযানের খবর শুনে লাপাত্তা দোকান মালিক নিজাম। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের ধানহাটা এলাকায় অভিযান চালিয়ে এ সিলগালা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিুকুর রিদোয়ান আরমান শাকিক।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল কবির টিটু, পরিদর্শক মাইন উদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, সদস্য এহেতেসান হায়দার বাপ্পী।

এরআগে বিকেল থেকে মজুদকৃত সরকারি চাল/গম উদ্ধারের অভিযানে নামে পুলিশ প্রশাসন। তবে রাতে ঘটনাটি ম্যানেজের চেষ্টাও চালায় অভিযুক্ত নিজামের লোকজন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিুকুর রিদোয়ান আরমান শাকিক বলেন, গোপন সংবাদে খবর পাওয়া যায়, বাজারের ধানহাটা ওই দোকানটিতে সরকারি চাল মজুদ করা হয়েছে। এর ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। তবে এর আগেই দোকান বন্ধ করে মালিক নিজাম লাপাত্তা হয়ে যায়। এতে দোকান তল্লাশী করা সম্ভব হয়নি। তবে সরকারি চাল মজুদ সন্দেহ থাকায় আপাতত দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930