সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কোরআনের একটি পাণ্ডুলিপি বিক্রি হলো ৭৩ কোটিতে

ইসলাম ডেস্ক :

পবিত্র কোরআনের বিরল পাণ্ডুলিপি সাড়ে ৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। মিং রাজবংশের সময়ে এক ধরনের চাইনিজ পেপারে সোনার প্রলেপে লেখা হয়েছিল এই কোরআন। বাংলাদেশি টাকার মূল্যে যার মূল্য দাঁড়ায় ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার।

২৬ জুন লন্ডনের ক্রিস্টি নিলাম সেন্টারে তৈমুরিদ যুগের এই ‘তিমুরিদ কোরআন’ পাণ্ডুলিপিটি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল।

ইরানে লিখিত পাণ্ডুলিপিটি নিলামে ৮.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

নিলাম বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন, এ পাণ্ডুলিপি ৮০০ ডলার থেকে বিট শুরু হবে। অবশেষে সব অনুমানকে ছাড়িয়ে ১২ গুণ বেশি দামে (৭০ লাখ পাউন্ডের বেশি) বিক্রি হলো।

বিশেষ চাইনিজ পেপারে লিখিত সাড়ে ৫০০ বছরের পুরোনো পবিত্র কোরআনের পাণ্ডুলিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। সুন্দর ও নিখুঁতভাবে লিখিত এ পাণ্ডুলিপি দেখলেই হৃদয়ে অন্য রকম এক শিহরণ জাগ্রত হয়। বহু শতাব্দী ধরে সংরক্ষিত এ পাণ্ডুলিপির রঙ ও উজ্জ্বলতা অক্ষুন্ন রয়েছে। এর পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে।

নাসখ আরবি লিপিতে রচিত পাণ্ডুলিপিটি তিমুরিড-যুগের (১৩০৭-১৫০৭ সাল), যা তুর্ক-মঙ্গোল বংশোদ্ভূত সুন্নি মুসলিম বংশ এবং এর প্রতিষ্ঠাতা তিমুরের নামানুসারে (যা তামেরলেন নামেও পরিচিত)। এটা সে সময় সমৃদ্ধ শৈল্পিক আদান-প্রদানের প্রমাণ বহন করে।

পাণ্ডুলিপিতে বর্ণিল মিং রাজবংশের পৃষ্ঠাগুলোর মধ্যে নীল, ফিরোজা, গোলাপী, বেগুনি, কমলা, সবুজ এবং ক্রিম রঙ রয়েছে। ‘ব্যতিক্রমী’ হিসেবে বর্ণিত এটির ক্যালিগ্রাফিটি মার্জিত নীল এবং সোনার লাইনসহ এবং সোনার গোলাকার শ্লোক চিহ্নগুলো দিয়ে সজ্জিত পৃষ্ঠা। ক্রিস্টির নিলামে এ ছাড়াও ৩৫টি ইরানি শিল্পকর্ম অন্তর্ভুক্ত ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930