সর্বশেষ:

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ইসলাম ডেস্ক :

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখা ছাড়া নিশ্চিত করে ঈদের তারিখ বলা যায় না। তবে জিলকদ মাসের চাঁদের ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হতে পারে ৩১ জুলাই।

টাইমঅ্যান্ডডেট ডটকম -এ বাংলাদেশে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহার তারিখ দেখানো হয়েছে। ২০২১ সালের ঈদুল আজহার তারিখ হিসেবে ২০ জুলাই মঙ্গলবার উল্লেখ করেছে। যদি চলতি জিলকদ মাস ২৯ দিনে সম্পন্ন হয়, তবে ১৪৪১ হিজরি সনের ঈদুল আজহা এই সম্ভাব্য তারিখে অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ রোববার সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। সেদিন (২১ জুলাই) সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ২২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ৩১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

যদি ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায় তবে ২৩ জুলাই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২০২০ সালের ১ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

প্রসঙ্গত, টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের এ সাইটটিতে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঈদুল ফিতর ও ঈদুল আজহার ৭ বছরের তারিখ নির্ধারণ করেছে। গত বছর (২০১৯) তাদের নির্ধারিত ঈদুল আজহার তারিখ ছিল ১২ আগস্ট সোমবার। তা নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930