সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীতে ইয়াবা সম্রাট জহিরসহ ৬ মাদক কারবারি আটক

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট জহির ও এক নারীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- লক্ষ্মীপুরের পশ্চিম লতিফপুর এলাকার বাসিন্দা আবুল কালাম জহির (৪৮), বিবি আয়েশা লিপি (২৩), জমিদারহাট এলাকার ইমরান হোসেন রকি (২৮), ফারুক হোসেন (৩৮), সাইফুল ইসলাম সুজন (২৭) ও ওহিদুজ্জামান (২৩)।

নোয়াখালীর ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে ডিবি পুলিশ। অভিযানকালে আলাইয়ারপুর এলাকা থেকে ২ হাজার ৬০০ ইয়াবাসহ আবুল কালাম জহির ও বিবি আয়েশা লিপিকে আটক করা হয়। পরে জমিদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ অপর চারজনকে আটক করেন।

জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৩১০০ ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930