শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন না খালেদা জিয়া : লক্ষ্মীপুরে মাহবুুব উল আলম হানিফ

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া নিজেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না। তিনি স্বাধীনতায়ও বিশ্বাস করেন না। যদি উনার মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতায় বিন্দুমাত্র আস্থা থাকতো, তাহলে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতেন না।

সোমবার (১৫ মে) দুপুরে উত্তর তেমুহনী বালিকা বিদ্যা নিকেতন মাঠে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হানিফ আরো বলেন, বেগম জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দিবেন। সম্মান বেগম জিয়া কি দিয়েছেন সেটা জাতি দেখেছে। এ ধরণের ভাওতাবাজি আর মিথ্যাচার বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানানো যাবেনা বলে মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।

জেলা কৃষকলীগের আহ্বায়ক ওমর হোসাইন ভুলুর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, স্থানীয় সাংসদ একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১