সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাতিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১, অস্ত্রসহ আটক ৪

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাব-১১’র সাথে বন্দুকযুদ্ধে ১ জলদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ১ নলা বন্দুক ও ৬রাউন্ড কার্তুজসহ ৪জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূণ্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত জলদস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন (৪৩), হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলম’র ছেলে।

আটককৃতরা হলো, রাজবাড়ি জেলার কালিয়া কান্দি থানার মো.শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো.আবুল হোসেন’র ছেলে মো.মুরাদ (৩০)।

র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬টি আগ্নেয়াস্ত্রসহ আটককৃত ৪জনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930