সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

২ তরুণীর এক প্রেমিক, এক রশিতেই ফাঁস দুই বান্ধবীর

এক্সক্লুসিভ ডেস্ক :

দুইজনের প্রেমিক একই হওয়ায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই বান্ধবী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসখালি থানার বেনালী এলাকার কানাই কলোনিতে।

দু’জনেই পড়াশোনা করছিলেন। ২৩ বছরের রিয়া বিশ্বাস বগুলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর ১৯ বছরের পপিতা বিশ্বাস উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন এ বছর।

বুধবার (১৫ জুলাই) পপিতারই বাড়ির ভিতরে একই দড়িতে ঘরের বাঁশের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় দু’জনের ঝুলন্ত মরেদহ উদ্ধার করে স্থানীয় পুলিশ ।

রিয়ার পরিবার ও পুলিশ সূত্রের খবর, দু’জনেই মৃত্যুর আগে সুইসাইড নোট রেখে গেছেন। রিয়া চার পাতার সুইসাইড নোটে তার জীবনের নানা কথা লিখে গিয়েছেন।

জানিয়েছেন, বহুবার বহু ঘটনায় মন ভেঙে গিয়েছে তার। চিঠির শেষ বাক্যে তিনি লিখেছেন জীবন নিয়ে তিনি অতিষ্ঠ, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পপিতার পরিবারের দাবি, পপিতাও সুইসাইড নোটে মৃত্যুর কারণ লিখেছেন। পরিবারের আর্থিক অনটনের কথা উল্লেখ করে গেছেন তিনি।

জানিয়েছেন, হতাশ হয়ে পড়েছিলেন জীবন নিয়ে। একই এলাকার দুই তরুণী ছাত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাঁসখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আত্মহত্যা বলে অনুমান করলেও এবং সুইসাইড নোট মিললেও, মৃত্যুর অন্য কোনও কারণ আছে কিনা, কোনও রহস্য আছে কিনা, সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : জিনিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930