সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পচা শামুকে পা কাটলো জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক :

জিতলেই শিরোপা নিশ্চিত। চ্যাম্পিয়ন হতেই ইতালিয়ান সিরি আ’র ম্যাচে মাঠে নেমেছিল জুভেন্টাস। যদিও শেষ পর্যন্ত লিগ টেবিলের তলানির দিকে থাকা দলের কাছে হারতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদো দলকে। উদিনেসের বিপক্ষে ২-১ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাউরিসিও সারির শিষ্যদের।

বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে দাপট দেখিয়েছে জুভিরাই। বার বার আক্রমণ চালিয়ে উদিনেসের রক্ষণভাগকে ব্যস্ত রাখে সফরকারীদের ফরোয়ার্ড লাইন। 

যদিও প্রথম গোলটি আসে ম্যাচের ৪২তম মিনিটে। ডি-বক্সের সামনে থেকে দুর্দান্ত  এক শটে তুরিনের দলটিকে এগিয়ে দেন নেদারল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট।

বিরতির পর ফিরেই গোল শোধ করে উদিনেসে। ৫২ মিনিটের মাথায় গোল তুলে নেন মেসিডোনিয়ান ফরোয়ার্ড ইলিজা নেসত্রোভস্কি। 

পুরো ম্যাচে কোনও পক্ষ গোল তুলতে পারছিল না। মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি হয়েই শেষ হবে ম্যাচটি। তবে একেবারে শেষে গোল পায় স্বাগতিক দল। অতিরিক্ত সময়ে (৯০+২) মিনিটে লম্বা দৌড়ে অসাধারণ এক গোল করেন আইভোরি কোস্টের মিডফিল্ডার সেকো ফোফানা।

ইতালিয়ান লিগে ৩৫ ম্যাচ পর জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এলো উদিনেসে।

দ্বিতীয় স্থানে থাকা আতালান্টার পয়েন্ট ৭৪। ৭৩ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০