বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

হিরো আলমের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

শুটিং করিয়ে টাকা না দিয়ে উল্টো দা দিয়ে আঘাত ও মারধর করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা বাদী হয়ে মামলাটি করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে নির্দেশ দিয়েছেন।

নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা গণমাধ্যমকে জানান, হিরো আলমের লোকজনের ভয়ে তিনি জীবন নিয়ে শঙ্কায় আছেন। তাই তিনি আদালতে মামলাটি করেছেন।

নয়ন মণ্ডল গণমাধ্যমকে জানান, তিনি হিরো আলমের সঙ্গে ‘সাহসী হিরো আলম’ ছবিতে সেকেন্ড ভিলেন হিসেবে অভিনয়ের জন্য ১৫ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গাজীপুরের মনপুরা শুটিং স্পটে অভিনয় করতে যান।

 সেখানে কিছুদিন অভিনয় করেন। এর মধ্যে ঢাকায় আসার সময় হিরো আলম তার হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বলেন, বাকি টাকা পরে দেব।

জুনিয়র মিশা বলেন, ‘আমি বাসায় এসে কিছুদিন পর হিরো আলমকে ফোন দেই। তিনি ফোনে আমাকে বলেন, কিসের টাকা পাবি তুই। তুই কোনো টাকা পাবি না।’

এরপর থেকেই হিরো আলম আর ফোন ধরতেন না বলে জানান জুনিয়র মিশা।

তিনি বলেন, ‘শেষে গাজীপুরে শুটিং স্থলে গিয়ে টাকা চাইলে হিরো আলম আমাকে শুটিংয়ের দা দিয়ে আঘাত করেন, কিল-ঘুষি মারেন। আমি সেখান থেকে চলে আসি।’

তিনি জানান, এরপর ১৯ জুন এফডিসিতে মানববন্ধনে অংশ নেন তিনি। এসময় হিরো আলম সেখানেও তাকে মারধর করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১