সর্বশেষ:

গৃহবধুর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে, শিক্ষকসহ আটক ৩

আকাশবার্তা ডেস্ক :

বিয়ের প্রলোভন দেখিয়ে পাবনার চাটমোহরে একাধিকবার ধর্ষণ ও তার আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্থানীয় এক স্কুলশিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গত ২৪ জুলাই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও স্থানীয় স্কুলের শিক্ষক মামুন হোসেন (২৬), আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর (২৩), ও মকবুল হোসেনের ছেলে জগলু (৩৬)।

এ ঘটনায় বাদী হয়ে চাটমোহর থানার ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোঁথড় গ্রামের স্থানীয় স্কুল শিক্ষক মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে ধুলাউড়ী গ্রামের এক গৃহবধুকে (২২) একাধিকবার ধর্ষণ করেন। কৌশলে তাদের অন্তরঙ্গ মূহুর্ত্তের ভিডিও ধারণ করেন মোবাইলে। পরে আলমগীর ও জগলুর মাধ্যেমে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেন।

চাটমোহর থানার ওসি (তদন্ত) হান্নান মাহমুদ জানান, এ ব্যাপারে চাটমোহর থানায় ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আটক করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাধারণ গ্রামবাসি বলেন, এ ধরনের ঘটনা খুবই লজ্জাজনক। আমরা এ ঘটনার সাথে জড়িত শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930