সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দেশে করোনায় প্রথম কণ্ঠশিল্পী আক্রান্ত

বিনোদন ডেস্ক :

এই প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর একটি হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে।

রবি চৌধুরী নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে করোনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশা আল্লাহ।

রবি চৌধুরীর বর্তমান শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে আছে, সে বিষয় কিছুই এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। গান করেছেন সিনেমাতেও।

সর্বশেষ তার গাওয়া ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতে ছিলেন অপু রায়হান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930