সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

তামিল ছবিতে বাংলাদেশী নায়িকা জেবিন আহমেদ

বিনোদন ডেস্ক :

লাক্সতারকা জেবিন আহমেদ অভিনয় করছেন একটি তামিল ছবিতে। ছবির নাম ‘বেস্ট ফ্রেন্ডস’। এই ছবিটি পরিচালনা করছেন তামিল ছবির সুপরিচিত নির্মাতা চানাপ্পা যাদব। আর ছবিতে জেবিনের নায়ক যাদব; তামিল ছবির নবীন মুখ।জেবিন বলেন, ‘প্রথমবারের মতো তামিল ছবিতে কাজ করছি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। চমৎকার তাদের কাজের আয়োজন ও স্টাইল। তিন মাস আগে ছবিটির শুটিং হয়েছে চেন্নাইতে।’ তিনি বলেন, ‘বর্তমানে এই ছবির দু’টি গানসহ দশ শতাংশ শুটিং হয়েছে। আগামীতে টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হবে।’

‘বেস্ট ফ্রেন্ডস’ ছবি গল্প পুরোটাই অ্যাকশন ঘরানার বলে জানানেল জেবিন। তিনি বলেন, ‘একেবারে ফাটাফাটি অ্যাকশন গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। তবে এর মধ্যে কিছু রোমান্সও রয়েছে। আমি ছবির একমাত্র নায়িকা। এছাড়া ছবিতে থাকছে বিগ ধামাকায় একটি আইটেম গান। যেখানে পারফর্ম করবেন তামিল সেনসশন তামান্না ভাটিয়া।’

‘বেস্ট ফ্রেন্ডস’ ছবিটি বর্তমানে তামিল ভাষায় নির্মাণ করা হলেও পরবর্তীতে হিন্দি ভাষায় ডাবিং করা হবে, সেকারণে তামিল ভাষা নিয়ে জটিলতায় ভুগতে হচ্ছে না জেবিনকে। চলতি বছরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় সেরা ছয়ে ছিলেন জেবিন আহমেদ। গেল দুই বছর যাবত তিনি থাকেন মুম্বাইতে। মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। বর্তমানে জেবিন ঢাকায় আছেন, আবার মুম্বাই উড়াল দেবেন আগামীকাল বুধবার।

মুম্বাইয়ে জেবিন ‘পৃথিবী রাজ কাপুর’ থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। তার ভাষায়, ‘আমি এখন এই থিয়েটারে কাজ করছি কয়েকমাস ধরে। সেখানে রেগুলার শো করছি, ভালো হিন্দি শেখাই এখন আমার মূল লক্ষ। থিয়েটারে এই কোর্সটি শেষ হলে আমি সেখানকার টিভিতে কাজ করবো। বেশ কিছু আলাপ হয়ে আছে।’

থিয়েটারে কাজের পাশাপাশি বিভিন্ন ফটোশুটে অংশ নিচ্ছেন জেবিন। তিনি বলেন, ‘আমি সেখানে (মুম্বাই) ভালো আছি। তবে দুই বছর আগে যখন মুম্বাই গিয়েছিলাম সেখানে স্থায়ী হতে আমাকে পরিশ্রম করতে হয়েছে। ওখানে অনেক কঠিন প্রতিযোগিতা।’

জেবিনের পরিচিত কিছু মানুষ মুম্বাই বালাজি টেলিফিল্মের কাজ করেন। তাদের পরামর্শেই তিনি মুম্বাই পাড়ি জমান। শিগগির মুম্বাইয়ের নামি একটি পণ্যের মডেল হবেন বলে জানালেন জেবিন।

লাক্সতারকা তকমা গায়ে জড়ানোর পর জেবিন ঢাকার শোবিজে কাজ করেছেন বছর দেড়েক। কাজ করেছেন ১৫-১৬ টি নাটকে এবং তিনটি সিরিয়ালেও। এছাড়া একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

জেবিনের ইচ্ছে তিনি মুম্বাইতে প্রতিষ্ঠিত হবেন। বাংলাদেশের সুনাম সেখানকার মিডিয়াতে ছড়াবেন। সেই স্বপ্নের একেবারেই দোরগোড়ায় পৌঁছেছেন জেবিন। তার জন্য শুভকামনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930