সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ত্রিদেশীয় সিরিজ : বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ত্রিদেশীয় সিরিজে আগামীকাল বুধবার (১৭ মে) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। ডাবলিনের ক্লোনটার্ফে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ৩১ দশমিক ১ ওভার পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পায় টাইগাররা। এ সময় ৪ উইকেটে ১৫৭ রান তুলে তারা। দলের পক্ষে ওপেনার তামিম ইকবাল অপরাজিত ৬৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ৪৩ রান করেন। পরবর্তীতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় খেলা। এতে ২ পয়েন্ট করে ভাগাভাগি করে দুই দল।

গত রোববার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিং-এ নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান করতে পারে নিউজিল্যান্ড। দলের পক্ষে নিল ব্রুম ৬৩ বলে ৭৯ ও রস টেইলর ৬০ বলে ৫২ রান করেন। জবাবে উইকেটরক্ষক নিয়াল ও’ব্রায়ানের ১০৯ রান সত্ত্বেও ২৩৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১৩১ বলের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা মারেন ও’ব্রায়ান। বল হাতে ৫০ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে প্রধান ভূমিকা রাখেন মিচেল স্যান্টনার। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়তে নামছে নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও, আত্মবিশ্বাসে ভরপুর হয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কারণ ত্রিদেশীয় সিরিজের আগে তিনটি প্রস্ততি ম্যাচেই দারুণ পারফরমেন্স করেছে টাইগাররা। বিশেষভাবে ব্যাটসম্যানরা। তিন ম্যাচে সর্বমোট ১০৫৩ রান করেছেন তারা। তাই তিনটির মধ্যে দুটিতে জয় পায় বাংলাদেশ। অনুশীলন ম্যাচের অভিজ্ঞতা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে আটটিতে টাইগাররা এবং ২০টিতে জিতেছে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ও আছে। ২০১০ ও ২০১৩ সালে দুটি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো টাইগাররা। দেশের মাটিতে ৪ ম্যাচ ও ৩ ম্যাচের সিরিজে কিউইদের নাকানি-চুবানি দেয় বাংলাদেশ। তবে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল (সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।

নিউজিল্যান্ড দল (সম্ভাব্য) : টম লাথাম (অধিনায়ক), নিল ব্রুম, কলিন মুনরো, হেনরি নিকোলস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, রস টেইলর, জর্জ ওয়াকার, হামিশ বেনেট, স্কট কুগিলজন, জেমস নিশাম, জিতেন প্যাটেল, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ইশ সোধি ও নিল ওয়াগনার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930