সর্বশেষ:

পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, তোলপাড়

বিনোদন ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এবার তার ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে দারুণ তোলপাড় হচ্ছে।

এতে দেখা যায়, একটা গানের সঙ্গে ঠোঁট মেলালেন পূর্ণিমা। আর সেই ভিডিওটি অল্প সময়ে লক্ষাধিক মানুষ দেখে ফেলেছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে নবম শ্রেণীতে পড়ার সময় পূর্ণিমার প্রথম অভিনীত ছবি ‘এ জীবন তোমার আমার’ মুক্তি পায়।

পূর্ণিমার ক্যারিয়ারে সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’, যেটি মুক্তি পায় ২০০৩ সালে।

এদিকে ২০০৮ সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন।

একই বছর পূর্ণিমা মান্নার প্রযোজিত শেষ চলচ্চিত্র ‘পিতামাতার আমানত’-এ মান্নার বিপরীতে অভিনয় করেন।

এদিকে ২০১০ সালে কাজী হায়াৎ-এর ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবির জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন এখন।

পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিওটি দেখুন >>>এখানেই<<<

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930