সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
ছবি-প্রতীকী

করোনাকালেও লাখ লাখ টাকা খরচ করে ‘সেক্স পার্টি’

এক্সক্লুসিভ ডেস্ক :

পর্তুগালের রাজধানী লিসবোন থেকে এক ঘণ্টা দূরত্বে কমপোর্টা রিসোর্ট ভাড়া নিয়ে ‘সেক্স পার্টি’র আয়োজন করা হচ্ছে।পার্টি চলা অবস্থায় অবশ্য মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে। আর সবার নিরাপত্তার জন্য স্থানটি কড়া নজরদারিতে রয়েছে।

আয়োজকরা বলছেন, পার্টির ব্যাপারে অনুমতি তারা পেয়েছেন। পর্তুগাল ছাড়াও ফ্রান্স ও ব্রিটেনের লোকজন সেই আয়োজনে থাকতে পারবেন।

প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ হলে সেই পার্টিতে অংশগ্রহণ করা যাবে। অবশ্য সেই অনুষ্ঠানে যোগ দেয়ার আগে পুরিলিয়া সংগঠনের কাছে সাক্ষাৎকার দিতে হবে। আলাপে বনিবনা হলেই পার্টিতে অংশ নিতে দেয়া হবে। অন্যথায় সেই সুযোগ দেয়া হবে না।

 সেখানে উপস্থিত হতে গেলে প্রতি জোড়া খরচ পড়বে দুই হাজার সাতশ পাউন্ড; যা বাংলাদেশি টাকা দুই লাখ ৯০ হাজার টাকারও বেশি। সঙ্গী না থাকলেও অবশ্য অংশ নেওয়া যাবে।পুরিলিয়া নামক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এর আগেও এ ধরনের সেক্স পার্টির আয়োজন তারা করেছে। একই ধরনের আয়োজন এ বছরের শুরুর দিকে হয়েছে লিসবোনে। সেই অনুষ্ঠানে রাজনীতিবিদ থেকে শুরু করে ফুটবল খেলোয়াড় এবং টেলিভিশনের তারকারা উপস্থিত হয়েছিলেন।

বিসবোনের জনস্বাস্থ্য বিষয়ক প্রধান বলেছেন, সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই অদৃশ্য ভাইরাস কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। করোনাভাইরাসের কারণে মানুষের চলাচল সীমিত করে দেয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে এমন আয়োজন প্রশ্নবিদ্ধ।

সূত্র : মিরর

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930