বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

গোপনে যুবতীর গোসলের ভিডিও ধারণ, অতপর…

আকাশবার্তা ডেস্ক :

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় গ্রামে গোপনে এক যুবতীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার চেষ্টা করে তিন যুবক। ভিডিও ধারনের পর কখনো টাকা আবার কখনো অনৈতিক কাজের প্রস্তাব দেয় তারা।

তাদের কথায় রাজি নাহলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় এ তিন যুবক। আর এ কাজে উপস্থিত থেকে সহযোগিতা করে ওই যুবতীর সৎ মা। পরে যুবতী নাগেশ্বরী থানায় মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, যুবতির সৎমা জমিলা বেগম (৫০), প্রতিবেশী আবুল হোসেনের পুত্র আইনুল হক (৩১) এবং শামসুল হাজীর পুত্র মানিক মিয়া (৩০)। আরেক অভিযুক্ত আব্দুল জলিলের পুত্র মোফাচ্ছের (২০) পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের একজনের মোবাইল ফোনে সংরক্ষিত ভিডিও ফুটেজটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পৌরসভার কৃষক পরিবারের সদ্য এসএসসি পাশ করা যুবতি (১৭) ২ আগষ্ট দুপুর ১২ টার সময় নিজ বাড়ির টিনের বেড়া দেয়া গোসল খানায় গোসল করছিলো। এসময় গোসলখানার বেড়ার টিনের ফুটো দিয়ে ভিডিও ধারন করে ওই তিনজন। সবকিছুই ওই যুবতির সৎমা জমিলা বেগমের সহযোগিতায় হচ্ছিল।

পরে যুবতীর মোবাইল ফোনে কখনো টাকা, কখনো অনৈতিক কাজের চাপ দেয় তারা। তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। পরে ওই যুবতী নাগেশ্বরী থানায় ৯ আগস্ট রোববার পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে পুলিশ সন্ধ্যায় ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ অশ্লীল ভিডিও ফুটেজটি উদ্ধার করে।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, গোপনে ধারণকৃত ভিডিওসহ একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক একজন আসামীকে আটকের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০