সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করলেন সেলিম

বিনোদন ডেস্ক :

বিয়ের সাত বছর পার হলেও প্রথম বউ ভাবনার সন্তান হয়নি। তাই তাকে না জানিয়েই আবার দ্বিতীয় বিয়ে করলেন শহিদুজ্জামান সেলিম।পালকীখ্যাত স্নিগ্ধা মোমিনকে দ্বিতীয় বউ করে ঘরে তুলেন। এরপরই ভাবনার ওপর শুরু হয় নির্যাতন।কিন্তু এদিকে নতুন বউ স্নিগ্ধা দ্বিগুণ বয়সী সেলিমকে মন থেকে মেনে নিতে পারেন না। ফলে ঢাকায় গার্মেন্টসে কাজ করা প্রতিবেশী সুদর্শন ছেলে মজনু নামে সমাপ্তি মাশুকের প্রেমে পড়েন। একদিন তার সঙ্গে পালিয়ে ঢাকায় চলে যান। এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক আয়না কাহিনী।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এম রহমান মিজান।

এতে অভিনয় প্রসঙ্গে শহিদুজ্জামান সেলিম বলেন, ‘গ্রামের পটভূমির গল্পের একটি নাটক। এ চিত্র এখনও অনেক গ্রামে দেখা যায়। নাটকটি সমাজের মানুষের জন্য মেসেজ রয়েছে।’

স্নিগ্ধা মোমিন বলেন, ‘দারুণ একটি গল্পের নাটক। তার ওপর সেলিম ভাইয়ের মতো গুণী অভিনেতার সঙ্গে অভিনয় করলাম। দারুণ লাগছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ শিগগিরই নাটকটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930