সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আগে আড়াইটায়, এখন চারটায়!

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্য অধিদফতরের করোনা বুলেটিন আগে আড়াইটার মধ্যে সম্প্রচারিত হলেও এখন থেকে তা প্রেস বিজ্ঞপ্তি আকারে সংবাদমাধ্যমে আসবে বিকেল চারটার মধ্যে।

এর আগে, গত মঙ্গলবার (১১ আগস্ট) ঘোষণা আসে বুধবার (১২ আগস্ট) থেকে স্বাস্থ্য বুলেটিন আর লাইভ পরিবেশিত হবে না। স্বাস্থ্য বুলেটিনের বদলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে কিভাবে, কখন দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, সারাদেশ থেকে আসা তথ্য-উপাত্ত সংগ্রহ করে নির্ভুলভাবে বুলেটিন আকারে তৈরি করতে দুপুর হয়ে যায়। এ কারণেই প্রতিদিন দুপুর আড়াইটায় ব্রিফিং হতো। আজ থেকে যেহেতু ব্রিফিং হবে না, সে কারণে যতদ্রুত সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করা যায়, ততদ্রুত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হবে।

নির্দিষ্ট কোনও সময় ঠিক করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, বিকেল ৪টার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হবে। কোনও ধরনের বিতর্ক এড়াতে একযোগে সকল গণমাধ্যমে ই-মেইল করে এই বিজ্ঞপ্তি পাঠানো হবে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর গত ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930