সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৩ সমকামী বন্ধুর প্রেম ভাগাভাগিতে সৌদি প্রবাসী খুন

আকাশবার্তা ডেস্ক :

ফেসবুকে তিন সমকামী বন্ধুর মধ্যে পরিচয়। কিন্তু এর মধ্যে দুইজনের মাঝে সম্পর্ক বেশি গড়ে উঠলে সহ্য হয়না অন্যজনের। গত ২৫ আগস্ট মধুপুরের খন্দকারপাড়া এলাকার নির্মাণাধীন নিজ বাড়ি থেকে প্রবাসী সেন্টু সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় আশুলিয়ায় সেন্টু সরকার নামের এক সৌদি প্রবাসীকে হত্যার ঘটনায় শাকিল আহমেদ (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দীপু।

এর আগে গতরাতে নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামের মৃত আবুল খায়ের চৌধুরীর ছেলে। সে রাজধানীর চকবাজার এলাকায় থাকতো বলে জানা গেছে।

আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানায়, গত ২৫ আগস্ট মধুপুরের খন্দকারপাড়া এলাকার নির্মাণাধীন নিজ বাড়ি থেকে প্রবাসী সেন্টু সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর হত্যার সাথে জড়িত শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার শাকিল, রাব্বি ও সেন্টু সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারা তিন জনই সমকামী ছিল বলে জানা গেছে। এদের মধ্য শাকিল আহমেদ ও সেন্টুর সম্পর্ক তুলনামূলক ভাল হওয়ায় রাব্বি সহ্য করতে পারতো না। পরে রাব্বি শাকিলকে বিভিন্ন কু-পরামর্শ দিয়ে সেন্টু সরকারকে নেশাদ্রব্য খাইয়ে গত ২৩ আগস্ট হত্যা করে তারা।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নিজ নির্মাণাধীন বাড়ি থেকে সেন্টু সরকার নামের এক প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930