সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দেশের একমাত্র দ্বীপ সেন্টমার্টিন কবে খুলছে?

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রাণঘাতী করোনার কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর বিভিন্ন শর্তে সীমিত পরিসরে উন্মুক্ত হয়েছে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো। তবে পর্যটকদের জন্য এখনো উন্মুক্ত হয়নি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

এবার জানা গেছে, কবে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন?

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, নভেম্বরের আগে খুলছে না সেন্টমার্টিন দ্বীপ।

তিনি জানান, সীমিত পরিসরে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলো খোলা হলেও বিধি-নিষেধেই থাকছে প্রবালদ্বীপ সেন্টমার্টিন। দ্বীপে এ পর্যন্ত কোনো করোনায় আক্রান্ত পাওয়া যায়নি। যেভাবে আছে সেভাবেই থাকতে হবে প্রবাল দ্বীপের বাসিন্দাদের।

তিনি আরও জানান, নভেম্বরে পর্যটন মৌসুমের আগে সেন্টমার্টিন খুলে দেয়ার কোনো চিন্তা নেই।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, পর্যটকদেরভারে বিপন্ন হতে চলা এ দ্বীপ ভ্রমণে নতুন নিয়ম আসতে পারে। সেন্টমার্টিনে প্রতিদিন এক হাজার ২০০ জনের বেশি পর্যটক যেতে দেয়া হবে না। এছাড়া সপ্তাহে একদিন পর্যটক প্রবেশ বন্ধ রাখা হবে।

এদিকে গত এপ্রিলে পর্যটন শিল্পের সংস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে নবগঠিত ‘সম্মিলিত পর্যটন জোট’ এর নেতাদের অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ও বেসরকারি পর্যটন ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930