সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পরকীয়া : সন্তান ফেলে প্রবাসীর স্ত্রী উধাও

আকাশবার্তা ডেস্ক :

স্বামী থাকেন প্রবাসে। সেই সুবাধে পরকীয়া প্রেমে পড়ে ঝালকাঠির রাজাপুরে ৫ বছরের কন্যা সন্তান ফেলে ১১ লক্ষ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ দিকে শিশু কন্যাকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা মহিউদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জামাত নেতা মনোহরপুর গ্রামের ডেন্টিস্ট মনিরুজ্জামান তালুকদারের মেয়ে আলিমা জামান বানীর সঙ্গে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত- আজগর আলী হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদারের সঙ্গে ২০১৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পরে স্বামী মহিউদ্দিন হাওলাদার চাকরির উদ্দেশ্যে সৌদি পাড়ি জমানোর সময় স্ত্রী আলিমা জামান বানীকে শশুরের (মেয়ের বাবা) বাসায় রেখে যান। দীর্ঘ ছয় বছর সংসার করার পর প্রবাসী স্বামী মহিউদ্দিন গত ২৫ আগস্ট দেশে আসলে ২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলা শহরে বেড়াতে বের হবার কথা বলে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ নিয়ে উধাও হন বানী। তাকে না পেয়ে প্রবাসী মহিউদ্দিন ২৮ সেপ্টেম্বর রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৯৭৯।

এ ব্যাপারে সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদার প্রতিবেদককে বলেন, বিয়ের পর থেকেই নিয়ন্ত্রণের বাইরে ছিল গৃহবধু বানী। শিক্ষকের ঘরের মেয়ে হলেও বিয়ের পূর্বে একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো বলে অভিযোগ করেন স্বামী মহিউদ্দিন। আমার প্রবাস জীবনে উপার্জিত সবকিছু নিয়ে আমায় নিস্ব করে পালিয়ে গেছে আমার স্ত্রী বানী, এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নাই।

রাজাপুর থানার এসআই দিলীপ কুমার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আমরা বিভিন্ন থানায় বেতার বার্তা দিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930